গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা ও এস জি ল‍্যাপারোস্কোপি হসপিটালের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পের সৌজন্যে “কসবা এগরা” পঞ্চায়েতের সহযোগিতায় পঞ্চায়েত কার্যালয়ে ফ্রী মেডিক‍্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ক‍্যাম্পে ৩৫ জনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি স‍্যানিটাইজার ও মাক্স বিতরণ হয়। স্বাস্থ্য সাথী কার্ডে পরিবার কিভাবে ৫লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন, তার জন্য

    রোগী পরিবারের করনীয় কি? এগরার এই হাসপাতালেও যে এই পরিষেবা পাওয়া যায় তা নিয়ে বিষদ ব‍্যাখ‍্যা করেন OSG হাসপাতালের ডাইরেক্টর প্রখ্যাত শ‍ল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা। সঙ্গে ছিলেন ক‍্যানসার বিশেষজ্ঞ ডা স্বরূপজিৎ ঘাটা, মেডিসিন স্পেশালিষ্ট ডা বিকাশ দাস, ডা আতাউর রহমান প্রমুখ। শিবিরের উদ্বোধন করেন আয়োজক পঞ্চায়েতের ভার প্রাপ্ত প্রধান হরিপদ দাস। ছিলেন প্রাক্তন প্রধান অশ্রু লেখা কর, পঞ্চায়েতের এক্সিকিউটিভ লক্ষীকান্ত মাইতি প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত প্রধান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *