
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌর প্রশাসকমন্ডলী’র গুরুত্বপূর্ণ সভা অাজ সভাগৃহে অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি, মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি, সুবল মান্না, সেক হাবিবুর রহমান, রত্নদীপ মান্না, সেক সাবুল প্রমুখ প্রশাসকমন্ডলীর ফূল বেঞ্চ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পৌরসভার সিদ্ধান্ত বই( মিন্যুট বুক) র পরিবর্তে এ যাবত কেন বিচ্ছিন্ন পাতায় সিদ্ধান্তবলী নথিভূক্ত হয় সে প্রশ্ন সদস্যরা উত্থাপন করেন।পৃথক পাতায় সভার সিদ্ধান্ত নথিভূক্ত করা হলে প্রয়োজন মত সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থেকে যায় বলে প্রশ্ন তোলেন মামুদ হোসেন।অতঃপর বাঁধানো খাতা ব্যবহৃত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভার ওয়েবসাইটে সমস্ত তথ্য নথিভূক্ত করা, জনগন যাতে পৌরসভার অায়-ব্যয় ও সমস্ত কার্যক্রম অবহিত হতে পারেন তা সুনিশ্চিত করা হবে। পৌরসভার ইঞ্জিনিয়ারিং সেল ও বিভিন্ন দপ্তরের কাজকর্মের পৃথকীকরণ করা হবে।এক সেল অারেক সেলের কাজে হস্তক্ষেপ করতে পারবে না।পৌরসভার কর্মচারীদের হাজিরার জন্য বায়োমেট্রিক মেশিন চালু করা হবে।স্হায়ী কর্মী,ক্যাজুয়েল কর্মী সহ সমস্ত ধরনের পৌরসভার কর্মীদের গ্রেডেশন তালিকা, মাস্টার রোল,বেতন কাঠামো,শূন্য পদের তালিকা, স্হায়ী করনের ভিত্তি, মামলা-মোকদ্দমার ব্যাপারে খতিয়ে দেখে স্ট্যাটাশ রিপোর্ট প্রনয়ণের দায়িত্ব দেওয়া হয় সদস্য মামুদ হোসেনের উপর।দুয়ারে পৌর-পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কয়েকটি ওয়ার্ড নিয়ে ক্লাস্টার গঠন করে পৌর নাগরিকদের অবহিত করা হবে।চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি জানান – পৌর প্রশাসনকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
