দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের অাহ্বানে কাঁথি শহরের হরিপুর মাঠে কর্মীসভা অায়োজিত হয় রবিবার। অাগামী ৬ ই ফেব্রুয়ারী দইসাই মাঠে রাজ্য যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কে সফল করার লক্ষে এই কর্মীসভা জনসভার রূপ নেয়।সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন। দলের কো অর্ডিনেটর মামুদ হোসেন, সংগঠনের জেলা যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা সাধারণ সম্পাদক রত্নদীপ মান্না, জেলা নেতৃত্ব অাবদুর রহমান মণি, পৌর প্রশাসক বোর্ডের সদস্য সুবল মান্না, সেক সুরজ অাল অামন, মোসাদ্দক অালি খাঁন প্রমুখ। মামুদ হোসেন বলেন পূর্বতন পৌর বোর্ডের কর্মকর্তা ও অধিকাংশ প্রাক্তন কাউন্সিলরগণ অামফান অনুদান নিয়ে দুর্নীতি

ও স্বজনপোষণ এবং অাবাস যোজনা নিয়ে কাটমানি নেওয়া ও নিজেরাইন নিম্নমানের নির্মাণ সামগ্রী উপভোক্তা দের দিয়ে কোটি টাকা অাত্মসাৎ করেছেন।যাঁরাই দুর্নীতি করলেন,পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দিলেন, সন্ত্রাস সৃষ্টিতে মদত যোগালেন,কাঁথির মানুষ কে সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত করলেন তাঁরাই বিজেপি তে যোগ দিয়ে সাধু সাজার চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্যে কলকারখানা বন্ধ হচ্ছে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে কর্মসংকোচন হচ্ছে, দ্রব্য মূল্য বৃদ্ধি গগনচুম্বী, দলিত ও সংখ্যালঘুদের উপর অাক্রমণ হচ্ছে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। অথচ ডুমুরজলার সভায় নব্য বিজেপির নেতারা সোনার বাংলা গড়ার ভাঁওতা দিচ্ছেন। ৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা জুবায়ের বিন রব অাগামী ৬ ই ফেব্রুয়ারী দইসাই মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কে জনসুনামীতে পরিণত করার অাবেদন জানান।কাঁথি পৌর -প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি, প্রাক্তন কাউন্সিলর অাবদুর রব ,জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান,হরিসাধন দাস অধিকারী, মনজুর অালি, হাজী সহিদুল অালি খাঁন প্রমুখ দলের সর্বভারতীয় যুব সভাপতির জনসভা সফল করার অাহ্বান জানান।