গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া বাজারের অনতিদূরে রেলের ব্রিজ অাছে কিন্তু রেললাইন নেই। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকা কালীন ভূমি অান্দোলনের অাঁতুড়ঘর নন্দীগ্রামকে ভারতীয় রেলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। বাজকুল- নন্দীগ্রাম রেলপথের জমি অধিগ্রহণের কাজ অনেকদূর এগিয়েছিল। রেললাইন পাতার কাজ শুরুও হয়েছিল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর পদ ছেড়ে অাসার পর নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর নন্দীগ্রাম রেলপথের কাজ হিমঘরে পাঠিয়ে দেওয়া হল।শুভেন্দু অধিকারী মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেওয়ার সময় স্বীকার করেন ২০১৪ সাল থেকে বিজেপির সাথে যোগাযোগ ছিল। তখন শুভেন্দু বাবু

কেন্দ্রীয় সরকার কে নন্দীগ্রাম রেললাইনের কাজ শুরু করার জন্য একবারও বলেন নি।তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকাতলে সামিল হওয়ার পরে নন্দীগ্রাম অান্দোলনের কৃতিত্বকে জবরদখলের খেলায় মেতেছেন। জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর মামুদ হোসেন এমন অভিযোগ করে বলেন উন্নয়ন নিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে মিথ্যাচার করছেন শুভেন্দু বাবু। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম গ্রাম থেকে অাগামী বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করার পরে শুভেন্দু অধিকারী প্রলাপ বকছেন। অথচ নন্দীগ্রাম রেললাইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কোন হেলদোল নেই কেন- সে বিষয়ে কোন রা কাড়ছেন না শুভেন্দু বাবু বা বিজেপির কর্তারা। তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবিলম্বে নন্দীগ্রাম রেললাইন নির্মাণের কাজ শুরু করার দাবী জানান।