
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২এর বিবেকানন্দ পঞ্চায়েতের কমলপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অঞ্চল তৃনমূল আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। প্রয়াত বিধায়ক সমরেশ দাস স্মৃতিমঞ্চে অঞ্চল সভাপতি বিমল জানার পৌরোহিত্যে সম্মেলনে অঞ্চলের ১৮টি সংসদের দলীয় সভাপতি, সম্পাদক, সংগঠনের সমস্ত শাখা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংগঠনকে ঐক্যবদ্ধভাবে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের মোকাবেলায় মাঠে নামার পাশাাপাশি ৬ই ফেব্রুুয়ারী দুরমুঠে দলের রাজ্য্ যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা সফল করার আহন জানানো হয় । বুধ ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা হয় এবং বাড়ি বাড়ি জনসংযোগ স্থাপন করে দলকে মজবুত করার পরামর্শ দেয়া হয় ।সরকারী প্রকল্প গুলির সুবিধা নিয়ে উন্নয়নে বাংলা কিভাবে এগিয়েছে তার নিদর্শন তুলে ধরে বক্তব্য রাখেন


