গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ এর বেতা হাটে ন‍্যাশনালিস্ট কিষান সভার এগরা-২ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সম্মেলনে পৌরোহিত্য করেন দলের জেলা সভাপতি অসিত কুমার দাস। সম্মেলনে পতাকা উত্তোলনে সম্মেলনের উদ্বোধন করেন দলের রাজ‍্য সভাপতি ও রাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিংহ। ছিলেন সংগঠনের সভাপতি সুকুমার রায়, রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষিকেশ পয়ড়‍্যা, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হাজী ইস্তিয়াক হোসেন,

    সংগঠনের ব্লক সভাপতি তারাপদ রথ, যুব সভাপতি সুজিত সিংহ, এগরা -২ সম্পাদক বিষ্ণুপদ দাস প্রমুখ ।প্রায় ৩০০ প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। উদ্বোধক অধ্যাপক সিংহ তাঁর বক্তব্যে কেন্দ্রের কৃষি বিল সহ কেন্দ্রীয় বাজেট এর তীব্র সমালোচনা করেন। যতক্ষণ না কৃষি বিল প্রত্যাহার হচ্ছে ততক্ষণ এনসিপি দল তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় দলের জেলা সম্পাদক বরুন কুমার গিরি। সম্মেলনের আগে এক বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *