
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাংলা অাবাস যোজনার উপভোক্তা তালিকায় অগ্রাধিকার চিহ্নিত করন ও নিয়ম বহির্ভূত ভাবে অর্থ নেওয়ার ভূরি প্রামাণ অভিযোগ উঠছে বিগত পৌর বোর্ডের কর্মকর্তা ও অধিকাংশ বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে। সরকারী বিধি অনুযায়ী সমস্ত ওয়ার্ডে সমীক্ষা করে অাবাস যোজনার উপভোক্তা দের সার্বিক তালিকা প্রনয়ণ করে অনলাইন ও জনসমক্ষে প্রকাশ করার কথা।উপভোক্তা দেবেন ২৫ হাজার টাকা। সরকারী অনুদান কয়েকটি কিস্তিতে মোট ৩লক্ষ ৪৩ হাজার টাকার কিছু বেশী। সরকার কোটার ভিত্তিত অাবাস যোজনার অনুদান বরাদ্দ করেন।নিয়মমাফিক যাদের বাড়ী একদম নেই তারাই অাগে অাবাস যোজনার অনুদান

পাওয়ার কথা।কিন্তু কাটমানির বিনিময়ে অগ্রাধিকারের তালিকায় অনেক যোগ্য উপভোক্তারা বাদ পড়ে যান।ফলে অনেক ক্ষেত্রে গৃহহীন পরিবারের লোকজন প্রয়োজনীয় অর্থ ও কাটমানি দিতে না পারার জন্য প্রথমেই অাবাস যোজনার অনুদান থেকে বঞ্চিত রয়েছেন। ফলে সম্পন্ন লোকেরা অাবাস যোজনার টাকা অাগে ভাগে পেয়ে যান।বিভিন্ন ওয়ার্ডে তদন্ত করতে গিয়ে দেখা যায় কাঁথি পৌরসভার অনেক গৃহহীন গৃহস্থরা খোলা অাকাশের নীচে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। অপরদিকে অাবাস যোজনার সার্বিক তালিকা দেখিয়ে অনেকের কাছ থেকে উপভোক্তা পিছু ২৫ হাজার টাকা করে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে যারা এখনও অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হননি তাঁরা হ্যাপিত্যেশ করে

বলে জানা গেছে। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন উপরোক্ত অভিযোগ স্বীকার করে বলেন জনগণের সাথে প্রতারণা কোনভাবেই মেনে নেওয়া হবে না।পৌরসভার প্রশাসকমন্ডলী র চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি র নজরে সমস্ত বিষয় টি অানা হয়েছে। অাগামী পৌরবোর্ডের সভায় বিষয় টি উত্থাপন করার কথা জানান মামুদ হোসেন।
