
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি-৩এর দইসাই মাঠে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূলের অাহ্বানে দইসাই মাঠে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হয়। প্রায় লক্ষাধিক মানুষের জমায়েতে বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি ডঃ


বিধায়ক অর্ধেন্দু মাইতি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধয়ায় চাঁচাছোলা ভাষায় তাঁর বক্তব্যে বলেন বিজেপি ও বিজেপির নব্য দোষররা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির নোংরা পথ বেছে নিয়েছেন। বাংলার ও দেশের উন্নয়নের কথা না বলে বিভেদ, বিদ্বেষ ও হিংসা র রাজনীতি করছেন।সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী নব্য বিজেপিরা শেষ দিন পর্যন্ত তৃনমুল কংগ্রেসের ক্ষমতা ভোগ করে এখন সাধু সাজার চেষ্টা করছেন। দুর্নীতির ষোলকলা পূর্ণ করে এখন জননেত্রী ও তৃণমূল কংগ্রেসের কুৎসায় মেতেছেন। বলেন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন জয়যাত্রা রোধে বিজেপির অপচেষ্টা বাংলার মানুষ রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিজেপি দেশের অর্থনীতি কে দেউলিয়া করে জনজীবনে বিপর্যয় নামিয়ে এনেছে।তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। ২৫০ আসন নিয়ে তৃণমূল সরকারে ফিরবে এমন আত্ম বিশ্বাস ব্যক্ত করেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বর্ষিয়ান বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর।
