গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি-৩এর দইসাই মাঠে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূলের অাহ্বানে দইসাই মাঠে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হয়। প্রায় লক্ষাধিক মানুষের জমায়েতে বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি ডঃ
সৌমেন মহাপাত্র, জেলা কো অর্ডিনেটর বিধায়ক অখিল গিরি, জেলা তৃণমূল কো অর্ডিনেটর মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান প্রমুখ। ছিলেন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য্য, সুকুমার দে, ফিরোজা বিবি, নন্দ দুলাল মাইতি,বিকাশ বেজ,সেক অানোয়ার উদ্দিন, প্রদীপ গায়েন, কোমেন্টর হাবিবুর রহমান,উত্তর কাঁথি বিধান সভার কো অর্ডিনেটর তরুণ জানা, কাঁথি শহর তৃণমূল সভাপতি উত্তম বারিক, জেলা কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস, মধুরিমা মন্ডল, পার্থসারথী দাস , এগরা বিধান সভার কো অর্ডিনেটর ডা বাদল অশ্রু ঘাটা ও ডি পি এস সির চেয়ারম্যান তরুণ কুমার মাইতি প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল নেতা বিধায়ক অর্ধেন্দু মাইতি। সাংসদ অভিষেক
বন্দ্যোপাধয়ায় চাঁচাছোলা ভাষায় তাঁর বক্তব্যে বলেন বিজেপি ও বিজেপির নব্য দোষররা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির নোংরা পথ বেছে নিয়েছেন। বাংলার ও দেশের উন্নয়নের কথা না বলে বিভেদ, বিদ্বেষ ও হিংসা র রাজনীতি করছেন।সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী নব্য বিজেপিরা শেষ দিন পর্যন্ত তৃনমুল কংগ্রেসের ক্ষমতা ভোগ করে এখন সাধু সাজার চেষ্টা করছেন। দুর্নীতির ষোলকলা পূর্ণ করে এখন জননেত্রী ও তৃণমূল কংগ্রেসের কুৎসায় মেতেছেন। বলেন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন জয়যাত্রা রোধে বিজেপির অপচেষ্টা বাংলার মানুষ রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিজেপি দেশের অর্থনীতি কে দেউলিয়া করে জনজীবনে বিপর্যয়
নামিয়ে এনেছে।তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। ২৫০ আসন নিয়ে তৃণমূল সরকারে ফিরবে এমন আত্ম বিশ্বাস ব্যক্ত করেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বর্ষিয়ান বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর।