দৈনিক আবেশভূমি ডেস্ক : পূর্ব মেদিনীপুর।“গোপন বন্ধু থেকে সাবধান থাকুন, পর্দার আড়ালে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা চলছে। দিল্লিতে একসঙ্গে বসে ছক তৈরি করে ওরা ।কেরালায়’তো বাম কংগ্রেসের সমঝোতায় রয়েছে, ৫ বছর তোমরা লুটপাট চালাও, পাঁচ বছর চালাবো আমরা। বাংলাতেই সমঝোতা চলছে এদের সমর্থনে ভোট নষ্ট করলে ধোঁকাবাজির শিকার হবেন আপনারা। যারা মা-মাটি-মানুষের কথা বলেন ভারত মাতাকে নিয়ে তাদের কোনো আবেগ নেই, তাই আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে দিদির মুখ থেকে একটি কথাও বোঝা যায় না।” হলদিয়ার হ‍্যালিপ‍্যাড ময়দানের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভাষায় তৃণমূল কংগ্রেস বাম ও বিজেপিকে আক্রমণ করেন, এভাবেই সভার নিশানা ও দিদি। বললেন মমতার নির্মমতার শিকার বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের সঙ্গে দাবি করেন ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে কিন্তু বাকি দিনগুলি? অভিযোগ বাংলায় শিক্ষিত যুবক, দক্ষ শ্রমিক, এমনকি অদক্ষ শ্রমিকের কাজের জায়গা নেই । রবিবার শিল্পশহর হলদিয়া থেকে একুশের ভোটে প্রচার অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল নেত্রীর প্রতি তিনি ঝাঁজালো আক্রমণে অভিযোগ করেন ১০ বছর ধরে মমতার নির্মমতা পেয়েছে বাংলার মানুষ, তাঁর কথায় অনেক আশা নিয়ে বাংলার পরিবর্তন এনেছিল মানুষ, কিন্তু পরিবর্তনের বদলে রাজ্যে বাম আমলের অন্ধকার দিনগুলি সুদ সমেত ফিরে এসেছে। এদিন বিকেলে কলকাতার বিমানবন্দরে নেমে সেনাবাহিনীর হেলিকপ্টারে হলদিয়া হেলিপ্যাড ময়দানে পৌঁছান প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনকর, হলদিয়া স্বাগত জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,  প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও স্থানীয় নেতৃত্ব প্রমুখ।  সভায় পৌরোহিত‍্য করেন দলের রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ। সঞ্চালনায় জঙ্গল মহলের সাংসদ জ‍্যোতির্ময় মাহাত।  অতিথির আসনে স্থানীয় তৃণমূল সাংসদ দিব‍্যেন্দু অধিকারী। নিজের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী টেনে আনেন উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের প্রসঙ্গও। মমতা যে গরীব মানুষের কথা ভাবেন না তার প্রমাণ আয়ুষমান যোযনা থেকে বাংলার মানুষ কে বঞ্চিত রাখা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *