গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর -২এর খাড় পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার’ শেষে এবার ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি। পঞ্চায়েতের পশ্চিমসাই প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত’পাড়ায় সমাধান’এর সফল বাস্তবায়ন হয় বুধবার। এ দিন স্থানীয় বিধায়কের উপস্থিতিতে ব্লক প্রশাসনিক প্রধান এলাকার সাধারণ মানুষের অভাব- অভিযোগ শোনেন।

    পাশাপাশি সমস্যার সমাধানও করে রাজ্য সরকারের গণমুখী প্রকল্পগুলি মানুষের সামনে বিস্তারিত তুলে ধরেন।বিধায়ক জ্যোতির্ময় কর, বিডিও শঙ্কু বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, খাড় পঞ্চায়েত প্রধান দিপালী মাইতি, উপ-প্রধান অশোক মাইতি, সমাজসেবী সঞ্জয় প্রধান প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *