প্রকাশ কর: দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।ভগবানপুর -২এর মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুলের সুবোধবালা ভবনের সভাগৃহে বিদ্যালয়ের প্রবাদপ্রতিম প্রধানশিক্ষক আচার্য তারাপদমাইতির ত্রয়োদশ প্রয়াণদিবস উদযাপিত হয় ৯ফেব্রুয়ারি মঙ্গলবার। সেই সঙ্গে প্রকাশিত হয় আচার্য মাইতির লেখা “মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুল ও ছাত্রাবাসের অনুষ্ঠান বিবরণী গ্রন্থ ২য় খণ্ড ” । বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সুবোধকুমার বেরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খ্যাতকীর্তি প্রধানশিক্ষক আচার্য মাইতির বহুমুখী গুণাবলী ও ‘বিবরণী’ গ্রন্থ প্রকাশের তাৎপর্য প্রসঙ্গে মূল্যবান আলোচনায় অংশ নেন অধ্যাপক রণজিৎ কুমার নায়ক,মথুরানাথ ত্রিপাঠী, আঞ্চলিক ইতিহাস গবেষক মন্মথ নাথ দাস, দেবাশিস মাইতি,কেশবচন্দ্র দাস,অশোক কুমার দাস,অধ্যাপক সুশীলরঞ্জন মাইতি,পুষ্পেন্দু বর্মন,গৌরচাঁদ পাত্র,ডাঃ তরুণতপন দাস প্রমুখ ছাত্র , শিক্ষক এবং অনুরাগীমণ্ডলী। সভায় অনেকেই বিদ্যালয়ের মাধ্যমে আচার্য মাইতির পাশাপাশি অন্যান্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে এই দিনটিকে”আচার্য দিবস” রূপে উদযাপনের প্রস্তাব দেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *