গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর -২এর শ্রীরামপুর পঞ্চায়েতের ” ধূসুর্দা মিলনী সংঘ”এর ব‍্যবস্থা পনায় অসহায় দরিদ্র মানুষদের শীতবস্ত্র ও শিক্ষার্থীদের শিক্ষা সামগ্ৰী বিতরণ হয় বুধবার। সংঘের রটন্তি শ্যামা পূজা উপলক্ষে ফিতা কেটে মঙ্গল দীপজ্বেলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য উত্তম বারিক। সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পঞ্চায়েতের উপ-প্রধান ডা দীলিপ রায়, স্থানীয় পঞ্চায়েত সদস‍্যা, প্রাক্তন পঞ্চায়েত সদস্য কেদার মাইতি, অবসর প্রাপ্ত শিক্ষক বিশ্বেশ্বর মাইতি, সমাজ সেবী মানস রায়, উৎপল বিকাশ দাস, চন্দ্রশেখর রায়, শুভজিৎ ঘাটা, সুকুমার মাইতি প্রমুখ। স্বাগত বক্তব্যে ক্লাব সম্পাদক সুধাকৃষ্ণ জানা বলেন কেবল মূর্তি পূজায় আটকে থেকে নয় মানুষের সেবার মধ্য দিয়ে প্রকৃত ঈশ্বরের সেবা সম্ভব সেই কথা মাথায় রেখে সংস্থা দু:স্থদের শীতবস্ত্র ও ৬০ ছাত্র ছাত্রীকে শিক্ষা সামগ্ৰী বই খাতা পেন পেনসিল বিতরণ করা। সভায় পৌরোহিত‍্য করেন শ্রীরামপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ঈশ্বর ঋষি। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক রামপদ জানা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *