গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা পৌরসভার কশবা এগরার ৭ নং ওয়ার্ডে রবীন্দ্র সুসংহত শিশুবিকাশ প্রকল্পে “শিশু আলয়” এর উদ্বোধন হয় শুক্রবার।মঙ্গলদীপ জ্বেলে ফিতা কেটে প্রায় শতাধিক

    শিশুর আনন্দমুখর এই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন এগরা পৌরপ্রশাসক প্রধান স্বপন কুমার নায়ক, সঙ্গে প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য প্রখ্যাত শল্য চিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা ও শিল্পা দাস, প্রাক্তন কাউন্সিলর নবকুমার ঘোড়াই, শিক্ষাবিদ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য সমীর কুমার সামন্ত, বাস্তুকার চন্দন দাস, ফিনান্স অফিসার প্রমুখ।শিশু শিক্ষা বিকাশে শিশু আলয়ে শিশুদের আধুনিক ও বিজ্ঞানসম্মত

      শিক্ষার পরিমণ্ডলের দাবিতে বর্তমান সরকার সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কিছু কিছু কেন্দ্রকে শিশু আলয়ে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেন। এ দিন শিশু আলয় ও সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মী সহায়ক ও সুপার ভাইজার উপস্থিত ছিলেন। সেই ধারা মেনে আজ এগরা শহরে শিশু আলয় এর উদ্বোধন হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় পৌরসভার প্রাক্তন সেনিটারি ইন্সপেক্টর বনবিহারী পাত্র। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার বাদল অশ্রু ঘাটা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *