গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর “পঁচেট ডিলাইট ক্লাব”এর সার্বজনীন সরস্বতী পূজা ও উৎসব এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ। এবছরের থিম “স্বর্গোদ্যান”, যা সম্পূর্ণ তৈরি মাটি, প্লাস্টিক ও থার্মোকলে। ক্লাব সদস্যরা মিলে সাজিয়ে তুলেছে মন্ডপ। পরিবেশ রক্ষার বার্তা দিতে সামনে সবুজ গাছ দিয়ে ভরিয়ে তোলা। সোমবার মন্ডপের
ফিতা কেটে মঙ্গল দীপ জ্বেলে পূজোর উদ্বোধন করেন এগরা মহকুমা শাসক অরূপ কুমার দত্ত, সঙ্গে পঁচেটগড় ট্রাস্ট কমিটির সম্পাদক দেবব্রত দাস মহাপাত্র, পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না পট্টনায়ক, উপ প্রধান প্রনব কর, পঁচেটগড় হাইস্কুলের প্রধান শিক্ষক দৈবকীনন্দন রায় প্রমুখ। স্বাগত ভাষণে সম্পাদক উমানাথ পন্ডা জানান চারদিন ব্যাপি অনুষ্ঠানে থাকছে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সেবা মূলক
কর্মসূচি’তে দু :স্থদের বস্ত্র ও বিতরণ, মেধাবী দের পুস্তক বিতরণ সহ নানান কর্মসূচি। করোনা পরিস্থিতি থেকে মুক্ত হয়ে মানুষ যাতে স্বর্গের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এবছরের ভাবনা স্বর্গোদ্যান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি।