
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুরএগরা পৌরশহরের সাংস্কৃতিক সংগঠন “কথা ছন্দ’ তাদের সংস্থা গ্রন্থাগারে অমর একুশে ২২তম ভাষা দিবস ও ৭০ তম শহীদ ভাষা দিবস পালিত হয় রবিবার। সংস্থার ছাত্র-ছাত্রী অভিভাবক ও কর্মকর্তাগণ যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন। অমর শহীদদের স্মৃতি তর্পণ করে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন শেষে বক্তব্য রাখেন সংস্থা কর্ণধার বাচিকশিল্পী চক্রধর দাস। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
