
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্বমেদিনীপুর।নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কাঁথি দীঘা শাখার প্রাক্তন সম্পাদিকা কৃষ্ণা পাহাড়ি কে সম্বর্ধনা জ্ঞাপন হয় শনিবার। শারীরিক অসুস্থতার কারণে তিনি গত ডিসেম্বরে সম্পাদিকা থেকে সরে দাঁড়ান। কমিটির পক্ষ এদিন জুনপুট মোড় স্থিত তার বাসভবনে পুষ্পস্তবক, উত্তরীয়, ফল,স্মারক, প্রমাণপত্র ও
উপহার সামগ্রী তুলে দিয়ে সম্বর্ধিত করা হয়। ছিলেন সংস্থা সভাপতি দেবকুমার দাস, মানপত্র পাঠ করেন সংস্থার সদস্য প্রাক্তন প্রধান শিক্ষক তাপস কুমার বেরা, সম্পাদিকার বর্ণময় কর্মজীবনে চড়াই-উৎরাই পেরিয়ে কিভাবে সর্বভারতীয় স্তরে দীঘাকাঁথি শাখা সুনাম অর্জন করেছে তা তুলে ধরেন পরিচালন কমিটির পক্ষে শিক্ষিকা রীনা দাস ও প্রাক্তন শিক্ষিকা শিখা দাস। ১৯৯৬ সাল থেকে সংস্থার ধারাবাহিকতা তুলে ধরে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ 

