গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পেট্রোল, ডিজেলসহ পেট্টোপন্যের মূল্য বৃদ্ধি,কৃষক বিরোধী কৃষি বিলসহ কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এগরা-২ তৃণমূল ও যুব তৃনমূল আয়োজিত প্রতিবাদ জনসভা হয় রবিবার। বালিঘাই ফকির দাস হাইস্কুল খেলার মাঠে মুখ্যবক্তা দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপিকে ও শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন যত নির্বাচন এগিয়ে আসছে তৃণমূল

নেতাদের সিবিআই এর ভয় দেখিয়ে হেনস্থা নোংরা চক্রান্তে মেতেছে বিজেপি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সি বি আই কে দলের স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলে বলেন এভাবে ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবেনা। সিবিআই যদি ভালো কাজ করতো তাহলে মদন মিত্রের মতন জেলে থাকতো শুভেন্দু অধিকারী। উন্নয়নের স্বার্থে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে গণদেবতা তৈরি। তিনি বলেন খেলা হবে এবং এই খেলার জন্য আমরা তৈরি। একশ্রেণীর স্বার্থান্বেষী তৃণমূলের সঙ্গে গাদ্দারি করে কিছু করতে পারবে না। মমতার পাশে মানুষ আছে, তিনি আরো বলেন- মুখ্যমন্ত্রী নন্দী গ্ৰামে দাঁড়ানোর ঘোষণা ঘুম টুটেছে শুভেন্দুঅধিকারীর। তার প্রশ্ন মমতাকে যদি শুধু একটি কেন্দ্রে দাঁড়াতে হবে তাহলে নরেন্দ্র মোদি কিসের জন্য একসাথে বারানসি ও ভাদদোরায় প্রার্থী হয়? সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দলের জেলা সভাপতি অধ্যাপক ডঃ সৌমেন মহাপাত্র, দলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি, বিধায়ক অখিল গিরি ও জ্যোতির্ময় কর,বিধান সভার দুই কো অর্ডিনেটর পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি তরুণ কুমার মাইতি ও শল্য চিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা, ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, দলের সহ-সভাপতি প্রকাশ রায়চৌধুরী, প্রাক্তন যুব সভাপতি রাজকুমার দুয়ারী, জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেখ আনোয়ার উদ্দিন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীপতি প্রধান, দলের দুই ব্লক যুব সভাপতি শান্তনু নায়ক ও স্বপন পাত্র , সিদ্ধেশ্বর বেরা, সমবায়ী নির্মল পাত্র প্রমূখ। ছিলেন বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ন মাননাসহ সমস্ত প্রধান, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস ও গায়ত্রী পাত্র, দলের মহিলা নেত্রী আরতি মুন্ডা ও সমস্ত কর্মাধ্যক্ষ । সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন দলের জেলা যুব সহ-সভাপতি সন্দীপ পাত্র।