
শুভম সিং:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর ।“এগরা মহকুমা বই মেলা”র পক্ষ থেকে বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির সভা মঞ্চে দুই ব্লকের ১৬০জন’কে কম্বল ও মশারি উপহার দেওয়া হয় সোমবার। পিছিয়ে পড়া ও দু:স্থদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বইমেলার আজীবন সদস্য এগরা ও এস জি হাসপাতালের কর্ণধার শল্য চিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা, সঙ্গে এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, সর্বোদয় পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি, বাসুদেব পুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ চক্রবর্তী, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী, আজীবন সদস্য এগরা ও জাহালদা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কালীপদ প্রধান, খাড় হাই স্কুলের প্রধান শিক্ষক কমলকুমার পন্ডা, কথা ছন্দের প্রাণপুরুষ বাচিকশিল্পী চক্রধর দাস, রাসন নেহেরু বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক বিবেকানন্দ পয়ড়্যা, সংস্থার সহ-সম্পাদক গ্ৰন্থাগারিক সত্যব্রত সাহু,সদস্য অঙ্কুসোনা ঘাটা, মিঠু সিং, রামতনু ঘাটা, সমাজসেবী ঝর্ণা ধাওয়া, উজ্জ্বল দাস প্রমুখ। সভায় পৌরহিত্য করেন বই মেলা কমিটির কার্যকরী সভাপতি শিক্ষা রত্ন

