
গৌরীশংকর মহাপাত্র : এগরা :কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২এর নবাগত বিডিও কৌশিক রায় দায়িত্ব ভার গ্ৰহন করেন শুক্রবার। তিনি আগের বিডিও রানী ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন।কৌশক বাবু এলেন পুরুলিয়া জেলা থেকে অপরদিকে রানী ভট্টাচার্য গেলেন ব্যারাকপুরের বিডিও পদে। শুক্রবার নতুন বিডিও দায়িত্ব নেওয়ায় তাঁকে পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, সঙ্গে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, জয়েন্ট বিডিও গৌতম শীট, গুরু পদ ঘোড়াই, কবিরঞ্জন মাইতি সহ কর্মচারীবৃন্দ।
