
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। কেন্দ্রের কৃষি আইন বাতিল, পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার এগরায় জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক মিছিল ও মিছিল শেষে পথসভা হয়। এগরা মহকুমা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়, এগরা শহর পরিক্রমা করে এগরা ত্রিকোণ পার্কের নিকট পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, প্রবীণ কংগ্রেস নেতা ক্ষিতীন্দ্রমোহন সাহু, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, বারিদ মহান্তি, সঞ্জয় দাস; সম্পাদক শান্তনু দাস,প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাশ, জয়ন্ত চৌধুরী; যুবনেতা সেক সামিউর রহমান, ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ জানা, চন্দন মাইতি, রামচন্দ্র ত্রিপাঠি, শঙ্কর বল্লভ, সীতারাম পাহাড়ি, স্বপন মহান্তী, অসিত পাত্র প্রমুখ।সভা থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও রাজ্য সরকারের দুয়ারে সরকার, প্রাথমিক নিয়োগ বাতিল ইত্যাদি নিয়ে তীব্র কটাক্ষ করেন জেলা কংগ্রেস সভাপতি। মানস বাবু বলেন প্রধানমন্ত্রী বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ৭ বছরে নতুন চাকরি তো দূরের কথা বরং ১৪ কোটির ও বেশি মানুষ কর্মহীন হয়েছেন। মুখ্যমন্ত্রী ১০ বছর যদি সত্যি ই মানুষের স্বার্থে কাজ করতেন তাহলে আজ সরকার কে দুয়ারে দুয়ারে যেতে হত না। কিছুদিন আগে প্রাথমিকে কয়েক হাজার বেকার যুবক নিয়োগপত্র পেয়েছিলেন কিন্তু হাইকোর্টের নির্দেশে তাদের নিয়োগপত্র বাতিল… আমলা বা আইনজীবী দের পরামর্শ না নিয়ে কি প্রাথমিকের এই প্যানেল প্রকাশিত হয়েছিল? বেকারদের নিয়ে এই তামাশা কেন?
