গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা -১এর জুমকী পঞ্চায়েতের বিহারীপুরে ও পাঁচরোল পঞ্চায়েতের উত্তর পাঁচরোলে তৃণমূল কংগ্রেসের সভা হয় শুক্রবার। সভায় আসন্ন নির্বাচনে দলকে সংগঠিত করা, বাড়ি বাড়ি প্রচার, বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে যথাযথ প্রচার‌, কেন্দ্রের পেট্টোপন্নের

    অস্বাভাবিক মূল্য। কৃষক বিরোধী কৃষিবিল বাতিলের দাবি,সরকারি প্রকল্প গুলির সুবিধা ভোগীদের নিয়ে পর্যা্লোচনা হয়, ভোটারলিষ্ট ধরে পর্যালোচনা হয়। ছিলেন দলের বিধান সভার দুই কো অর্ডিনেটর ডা: বাদল অশ্রু ঘাটা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি তরুণ কুমার মাইতি, ইন্দুভূষণ প্রধান, সুশান্ত মাইতি, ঝুমা বাঙ্গাল,অনুপ কুমার জানা, নিমাই বাঙ্গাল প্রমুখ। সভায় পৌরোহিত‍্য করেন জুমকী অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েতের উপ প্রধান উদয়শংকর সর।পাঁচরোলের সভায় কো অর্ডিনেটর বাদল অশ্রু ঘাটার সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ সোম,শিক্ষা

      কর্মাধ‍্যক্ষ মানসী দে, রবীন্দ্রনাথ দাস, মেনকা দাস, নারায়ন দাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দলের অঞ্চল সভাপতি অশোক দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *