গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের মহারাজ স্বামী ঈশকৃপানন্দজী,দেউলবাড় “গ্রামমঙ্গল গুচ্ছ সমিতি”র সহযোগী সংগঠন “কালির বাজার বিবেকানন্দ সেবক সংঘ” পরিদর্শনে আসেন। ফি বৎসর এই ক্লাব মেডিক্যাল ক‍্যাম্প,চক্ষু পরীক্ষা শিবির ,কেরলে বন‍্যাত্রানে সহযোগিতা সহ স্বচ্ছ পরিবেশ তৈরী, চারাগাছ প্রদানের পাশাপাশি সরস্বতী পূজো উপলক্ষ্যে সারস্বত উৎসবের আয়োজন করে। উৎসব উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা’সহ প্রায় পাঁচ হাজার মানুষের মহোৎসবে প্রসাদ প্রদানের আয়োজন হয়।  পরিদর্শন কালে মহারাজ ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। ছিলেন গ্রামমঙ্গল গুচ্ছ সমিতির সভাপতি দেবাশীষ মাইতি,সহ-সভাপতি পীযূষকান্তি নন্দী, সম্পাদক অশোক বায়েড়,কোষাধ‍্যক্ষ, উৎপল বিকার এবং গ্রামমঙ্গল নিযুক্ত কালিরবাজার বিবেকানন্দ সেবক সংঘের সচিব,VLMC কৌস্তভ

    মাইতি,ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত মহিমরঞ্জন জানা,কালির বাজার বিবেকানন্দ সেবক সংঘ সভাপতি ঝন্টু হাজরা, সম্পাদক সুভাষ জানা, কোষাধ্যক্ষ অরিন্দম সী প্রমুখ।সংঘের পক্ষে স্বামী ঈশকৃপানন্দজী মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *