
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কাঁথি দেশপ্রাণ ব্লকের নবনির্মিত কৃষি ভবনের উদ্বোধন হয় বুধবার। কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা, সঙ্গে বিডিও শুভময় জানা, চালতি পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত, দারিয়াপুর পঞ্চায়েতের উপ-প্রধান সমবায়ী বলাই লাল পায়ড়্যা, কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা দাস ,পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু দাস প্রমুখ। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিটি বিভাগের নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নিয়েছেন। এক কোটির ও বেশি টাকা ব্যয়ে ভূমিদপ্তর, সি ডিপিও দপ্তর, বিদ্যুৎ দপ্তর এর পাশাপাশি কৃষি দপ্তরের ভবনের উদ্বোধন হল। আগে বসন্তিয়া হাই স্কুল গেটের পাশে এক ভাড়া ঘরে অফিস চলত, এবার থেকে তার নিজস্ব ভবন ও অনুকূল পরিবেশ পেল। প্রশস্ত জায়গায় মানুষের কাজের সুবিধা হবে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দেশপ্রাণ ব্লকের সহ কৃষি অধিকর্তার নির্মলকুমার দিন্ডা।
