
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি পূর্ব মেদিনীপুর।এগরা-১এর জেড়ধান পঞ্চায়েতের আলিংগিরি প্রাথমিক বিদ্যালয় পাশ্ববর্তী মাঠে তৃণমূল কংগ্রেসের মিটিং হয় সোমবার। সভাপতিত্ব করেন দলের ব্লক সভাপতি তথা জেড়থান পঞ্চায়েতের উপ প্রধান বিজনবিহারী সাউ। মুখ্য বক্তা শল্যচিকিৎসক বাদল অশ্রু ঘাটা, যুবনেতা শান্তনু মাইতি, বিশ্বজিৎ বেরা, মানস মাইতি, রাখাল প্রধান, প্রভাস জানা প্রমুখ। বক্তাগণ বক্তব্যে বিজেপির মিথ্যাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে সামনে রেখে বিজেপি কংগ্রেস সিপিএম বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসংযোগ বৃদ্ধি ভোটার লিস্ট ধরে ইতিবাচক সমীক্ষা এবং আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচন পর্যন্ত নিরন্তর যোগাযোগ চালানোর পরামর্শ দেন। অনুরূপ সভা হয় জুমকী পঞ্চায়েতে, সেখানে মুখ্য আলোচক দলের দুই কো অর্ডিনেটর ডা: বাদল অশ্রু ঘাটা ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি তরুণ কুমার মাইতি। সর্বত্রই উপস্থিত দলীয় কর্মীদের হাতে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে

