
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কাঁথি দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের দৌলতপুর যুব শক্তি ক্লাবের পক্ষে সমাজ সেবী আশীষ ধাওয়াকে সম্বর্ধনা জ্ঞাপন ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ হয় সোমবার। সভায় বালিঘাই জগন্নাথ জীউসেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া’কে জেলাজুড়ে সমাজসেবায় বিশেষ কৃতিত্বের জন্য মানপত্র, স্মারক ও উপহার সামগ্রী তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়। উপস্থিত ছিলেন সেবা সমিতি সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, সদস্য বিরোজাকান্ত প্রধান ,গৌতম দাস ,দৌলতপুর গ্রামোন্নয়ন কমিটির সভাপতি অনাদি নন্দন মাইতি, ক্লাব সম্পাদক অসীম মাইতি,সাংস্কৃতিক সম্পাদক চন্দন মাইতি, প্রাক্তন পঞ্চায়েত সদস্য কল্যাণ কুমার মাইতি, বাসুদেবে রাউত প্রমুখ। অনুষ্ঠানে বালিঘাই জগন্নাথ সেবা সমিতির সহযোগিতায় ৩০ জনকে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া প্রভৃতি মশা বাহিত রোগ প্রতিরোধে মশারি বিতরণ করা হয়। প্রাপকদের হাতে বাবা সমীর

