গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বিশ্বনারী দিবসে বাংলা নিজের মেয়েকেই চায় এই শ্লোগানকে সামনে রেখে এগরা -২ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় প্রার্থী তরুণ কুমার মাইতির সমর্থনে কয়েক হাজার নারীদের মিছিল হয় সোমবার। প্রার্থীকে নিয়ে এই বৈকালিক র্যালি পানিপারুল বাজার থেকে কালি মন্দির ঘুরে বাস স্ট্যান্ডে শেষ হয়। নেতৃত্বে আয়োজক সংগঠনের ব্লক সভানেত্রী পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা,
অঞ্চল নেত্রী আল্পনা জানা, পঞ্চায়েত প্রধান রঞ্জিতা বাগ,কর্মাধ্যক্ষ অনুরাধা রাজ,কাকলি মাইতি, শিক্ষিকা রেখা বেরা, গৌরী মুন্ডা, গৌরী মন্ডল, মমতা ঘড়া,সাবিনা ইয়াসমিন, প্রবীণ শিক্ষক পুলিন পানি, অঞ্চল নেতৃত্ব নিশিকান্ত জানা প্রমুখ। পথসভায় নারী স্বাধীনতা ও নারীর ক্ষমতায়নে তৃণমূল নেত্রীর ধারাবাহিক লড়াইকে সম্মান জানিয়ে এবং গণমুখী প্রকল্প গুলির সাফল্য তুলে ধরে তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে তার মনোনীত এগরা বিধান সভায় তৃণমূলপ্রার্থী তরুণ কুমার মাইতকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।