
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় সমিতিরপটাশপুর শাখা অফিসের ব্যবস্থাপনায় ও পরিচালনায় এবং অপরাজিতা, হেনা, জবা, গোলাপ গাঁদা গুচ্ছ সমিতির ক্ষমতায়নের লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর বার্ষিক মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অপরাজিতা গুচ্ছ সমিতির নেত্রী মমতা সাহু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটাশপুর শাখা অফিসের সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভুমি কর্মধ্যাক্ষ মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি পটাশপুর -১ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক হরিপদ পন্ডা, ছিলেন পটাশপুর হাড়চরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিক মকসেদ আলি খান, কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি প্রমুখ। শুরুতে এক বৎসর সময় কালের মধ্যে যাঁরা প্রয়াত তাদের আত্মার শান্তির কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন হয়।

