
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের “খেজুরদা বিবেকানন্দ পাঠচক্র”এর উদ্যোগে ও বালিঘাই-দোবাঁধী বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতন আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ২১শে মার্চ রবিবার। সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরা মহকুমায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ সমাজকর্মী দেবাশিস ত্রিপাঠী। উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ও কবি মনোতোষ আচার্য, বিশিষ্ট প্রধান শিক্ষক শিক্ষারত্ন বীরকুমার শী, সমাজসেবী গৌরহরি মিদ্যা প্রমুখ। সংস্থা সম্পাদক শক্তিপদ চ্যাটার্জি বলেন — “দীর্ঘ ২৮ বছর ধরে পাঠচক্র চরিত্রগঠন শিক্ষাচর্চার পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মসূচি পালন করছে। বিগত বছরগুলির মতো এবছরও আমরা কাঁথি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করেছি।” অতিথিগণ রক্তদানের মত এমন মহৎ কাজে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।৬ জন মহিলাসহ ৫০ জন শিবিরে রক্তদান করেন। শেষে সংস্থা সভাপতি অমল গিরি রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
