
প্রকাশ কর:দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম।পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২এর খাড় পঞ্চায়েতের মুস্তাফাপুরে কোভিড বিধি মেনে শুরু ৬৭ তম বাসন্তী পূজা ও মেলা। রবিবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন হয়। উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি বেলদা আনন্দ আশ্রমের মহারাজ ও জেলা পরিষদ সদস্য উত্তম বারিক সঙ্গে, টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের সেখ সুরজ আলি, পঞ্চায়েত সদস্যা কেকা মাইতি প্রমুখ। সভায় মেলা কমিটির সভাপতি তপন কুমার বেরা স্বাগত ভাষণে জানান ১৮ থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত ৬ দিন ধরে এই মেলা।এবছের বাজেট প্রায় ১০ লক্ষ টাকার অধিক। মেলার ৬ দিনে থাকছে রক্তদান, নর নায়ন সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ


