
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের দোবাঁধি সোনারতরী ক্লাবে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬১ তম জয়ন্তী উদযাপন লক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। রক্তদাতা’দের হাতে গোলাপ ও চারাগাছ তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন এগরার নবনির্বাচিত বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান,জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস,সমাজসেবী সন্দীপ পাত্র প্রমুখ। এগরা ব্লাড ব্যাংক ৪০ পুরুষ ও মহিলার রক্ত সংগ্রহ করে। উদ্বোধক ও অতিথিগণ বক্তব্যে করোনা আবহে রক্তের সংকটে থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকতে এমন উদ্যোগ প্রসংশার যোগ্য। বিধায়ক আরও বলেন সব কাজ সরকার করে দেবে এমন থারনা মাথায় রেখে বসে থাকা ঠিক না, সুস্থ্য সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠন গুলির ও বিশাল ভূমিকা রয়েছে। এমন সংস্থাগুলির কাজকে ধন্যবাদ জানাই ,তাদের শ্রীবৃদ্ধি কামনা করি। তাদের এমন ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন। গতকাল রবিবার একই মঞ্চে যথাযথ মর্যাদায় সংস্থা কবিতা গানে ও আলোচনায় কবি প্রণাম অনুষ্ঠান করে। পৌরোহিত্য করেন সংস্থা সভাপতি প্রদীপ সাউ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক অভিজিত সাউ।