গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌর প্রশাসকমন্ডলী ও কর্মীদের পক্ষে অাজ পৌর-সভাগৃহে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বুধবার। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে পৌরো করেন কাঁথি পৌর প্রশাসকমন্ডলীর চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি। বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি, পৌর প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন, সুবল মান্না, হাবিবুর রহমান, রত্নদীপ মান্না, সেক সাবুল প্রমুখ।কাঁথি প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি এক শুভেচ্ছা বার্তায় সভার সাফল্য কামনা করে বার্তা পাঠান।পৌরসভার চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি মৎস্য মন্ত্রী অখিল গিরি কে

    পুষ্পস্তবক, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করে সম্বর্ধিত করেন। মামুদ হোসেন বলেন কাঁথি পৌর এলাকায় শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্যের বাতাবরণ কে অক্ষুণ্ণ রাখাই অামাদের দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত। মন্ত্রী অখিল গিরি বলেন কাঁথি শহর সকলের প্রাণের শহর,শান্তির নীড়।জেলার বিভিন্ন প্রান্তের মানুষ কাঁথি শহরে জায়গা কিনে ঘরবাড়ি করেন শান্তির খোঁজে। অাপমর নাগরিকদের শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব অামাদের নিতে হবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে কাঁথি মহকুমা তথা জেলার শান্তি ও উন্নয়নের জয়যাত্রাকে গতিশীল করতে হবে। কাঁথি পৌরসভা কোভিড ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে রাজ্যে প্রথম স্হান অধিকার করায় সন্তোষ প্রকাশ করেন অখিল গিরি। কাঁথি পৌরসভার অধরা উন্নয়নকে বাস্তবায়িত করতে আমরা অঙ্গীকারবদ্ধ বলে জানান মন্ত্রী শ্রীঅখিল গিরি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *