গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির ব‍্যবস্থাপনায় অক্ষয় তৃতীয়ার পুন‍্য দিনে ও পবিত্র ঈদ উপলক্ষে দুস্থদের বস্ত্রদান হয় শুক্রবার।জগন্নাথ মন্দির সংলগ্ন সাংস্কৃতিক মঞ্চে ৩০ ব্রাহ্মণ ও ২০ বৈষ্ণবকে নতুন বস্ত্র,১৫০ সংখ্যালঘুকে লুঙ্গী ও ৫০ সংখ্যালঘু মহিলা কে নতুনশাড়ী বিতরণ হয়। নতুন বস্ত্র তুলে দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন সমিতির কর্ণধার সমাজসেবী আশীষ ধাওয়া। এ দিন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরিকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র, উপহার সামগ্রী এবং জগন্নাথ বলরাম ও

    সুভদ্রার রৌপ‍্য মূর্তি বিধায়কের হাতে তুলে দিয়ে সম্বর্ধি করেন সম্পাদক। স্বাগত বক্তব্যে সংস্থার কর্ণধার শ্রী ধাওয়া জানান- সারা বছর সেবা সমিতি এলাকার ৫৫ টি সহযোগী ক্লাব দিয়ে করোনা কালে ২ হাজার পরিবারে খাদ‍্য সামগ্রী বিতরণ করে সেবা কার্য পরিষেবা দিয়ে ছেন। এই ধারা অব্যাহত রাখতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী তার বক্তব্যে সেবা সমিতির খ‍্যাতি ও কর্মধারাকে সম্মান জানিয়ে  সমিতির শ্রীবৃদ্ধি কামনা করেন আগামী দিনে পাশে থাকার
      আশ্বাস দেন। উপস্থিত ছিলেন সম্পাদক জায়া তনুশ্রী ধাওয়া, এগরা-২ পঞ্চায়েত সমিতি সভাপতি দীনেশ প্রধান, সংস্থার সভাপতি কবি অম্বিকেশ মহাপাত্র, সহ-সভাপতি অহীন্দ্র রায়, জাতীয় শিক্ষক অমিয়বরণ ভৌমিক, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান ধনঞ্জয় সিংহ, সংস্থার সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, সদস্য বিরোজাকান্ত প্রধান প্রমুখ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *