প্রকাশ কর:মেদিনীপুর পূর্ব পশ্চিম।ভোট-পরবর্তী হিংসায় কোথাও মারধর করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের আবার কোথাও বা মারধর করা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় ঘুরে আক্রান্তদের সাথে কথোপকথন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম হিংসা জর্জরিত। শনিবার নন্দীগ্রাম পরিদর্শনে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।এদিন হরিপুর হেলিপ্যাড ময়দানে রাজ্যপালকে স্বাগত জানালেন নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের একাধিক এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। রাজনৈতিক হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন- মুখ‍্যমন্ত্রীকে বলছি সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে হিংসা বন্ধ করুন। এ বিষয়ে শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন- নির্বাচনে হেরে যাওয়ার পর মানসিক অবসাদগ্রস্ত রাজ‍্যপাল রাজ‍্যজুড়ে ঘুরে ঘুরে পদের অমর্যাদা করে প্ররোচনা দিয়ে বেড়াচ্ছেন। কোথাও কোথাও যে দু একটি ঘটনা ঘটেছে না তা নয়, তবে তার দায় চাপান তৎকাল বিজেপির ঘাড়ে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *