জয়দীপ মৈত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :দক্ষিণ দিনাজপুর।গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের একটি গ্যারেজ থেকে গাড়ি চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।জানা যায় দীর্ঘদিন ধরেই গাড়ি কেনাবেচা ও মেরামতের ব্যবসা করেন বিষ্ণু সরকার। সেইমতো বুনিয়াদপুরের পার্শ্ববর্তী এলাকায় তার একটি গেরেজ রয়েছে। শুক্রবার সকালে ওই ব্যক্তি গ্যারেজ খুলতে আসলে দেখেন নতুন একটি বোলেরো গাড়ির কাচের জানলা দরজা ভাঙা। এছাড়াও আরেকটি গাড়ির দরজার লক ভাঙ্গা। পাশাপাশি ভাঙ্গা গাড়ি সামনেই দুটি চাবি পড়ে। যা থেকে গ্যারেজ মালিকের অনুমান ওই চাবি গুলি দিয়েই গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল চোরদের। যদিও কোনো কারণবশত তা সফল হয়নি। ঘটনার পর থেকেই শহরের স্থানীয় মানুষজন পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বংশীহারী থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। গ‍্যারেজ মালিক বিষ্ণু সরকার যা বললেন তা চাঞ্চল্যকর।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *