
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার হলেন অমরনাথ কে। পাশাপাশি জেলার বিভিন্ন থানার ওসি বদল হয় আজ। কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ বদলি হয়ে দুর্গাচক থানার ও সির দায়িত্বে। মন্দারমনি কোস্টাল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বদলি হয়ে ভগবানপুর থানার ও সি, চন্ডীপুর থানার অফিসার ইমরান মোল্লা গেলেন কোলাঘাট থানায়। আশীষ বেরা গেলেন দুর্গাচক থেকে মন্দারমনি কোস্টাল থানার দায়িত্বে। পাঁশকুড়ার ওসি সুকমল ঘোষ গেলেন চন্ডীপুর থানার দায়িত্বে। ভগবানপুর থানার ওসি রাজা মন্ডল হলেন ও সি কন্টাই ট্রাফিক গার্ড। প্রসেনজিৎ প্রামানিক হলেন ওসি এগরা ট্রাফিক গার্ড আন্ডার কন্টাই ট্রাফিক গার্ড। অন্যান্য ভারপ্রাপ্ত অফিসাররা জেলার বিভিন্ন থানার দায়িত্বে ভিন্ন পদে পরিবর্তন হয়।
