গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। এগরা -২এর পানিপারুল অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান ও কোভিড সচেতনতা শিবির  অনুষ্ঠিত হয় রবিবার। রক্তদাতা’দের হাতে গোলাপ তুলে দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন নব নির্বাচিত বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে এগরা-২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, দলের অঞ্চল সভাপতি নিশিকান্ত সাউ,শিক্ষক নেতা রজত বেরা, অঞ্চল মহিলা নেত্রী কল্পনা জানা প্রমুখ। স্বাগত ভাষণে দলের আয়োজক সংগঠনের প্রাক্তন সভাপতি গৌতম সাউ জানান কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কের রক্তহীনতা কাটাতে  দলের এমন শিবিরের উদ্যোগ। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব‍্যঙ্ক ৫০ জনের রক্ত সংগ্ৰহ করে।উদ্বোধক তাঁর বক্তব্যে সরকারি নির্দেশিকা মেনে যাতে লকডাউন যথাযথ ভাবে মানেন তার উপর জোর দিয়ে কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনে জয়য়ুক্ত করে এলাকার উন্নয়নে তাঁকে শরিক করায়  এলাকার নির্বাচক মন্ডলীর সকলকে ধন্যবাদ জানান। কোভিড প্রোটকল মেনে শিবির সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার সভাপতি বাবুল সাহা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *