
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।নির্বাচনের কারনে জেলার উন্নয়নমুল বন্ধ থাকা কাজে গতি আনা ও কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে শনিবার পূর্ব মেদিনীপুর জেলাপরিষদে এক বৈঠের আয়োজন হয়। বৈঠকে জেলাপরিষদের সভাধিপতি দেবব্রত দাস, সহ সভাপতি সেখ সুপীয়ান, কর্মাধ্যক্ষদের পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও অখিল গিরি নব নির্বাচিত তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতি, উত্তম বারিক, তিলক চক্রবর্তীসহ সমস্ত বিধায়ক উপস্থিত ছিলেন। আগামীদিনে জেলায় উন্নয়নে গতি আনা ও কোভিড পরিস্থিতির মোকাবিলা নিয়ে কৌশল রচনা হয়। সরকারের ঘোষিত লকডাউন যাতে সাধারন মানুষ মেনে চলে সেই বিষয় আলোচনা হয়। রাজ্যের মন্ত্রী জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র ও চন্ডিপুরের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী আলোচনায় অংশগ্রহণ করেন।কোভিড মোকাবেলায়

