
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব পশ্চিম।কোলাঘাটের ৬ গ্রামের প্রায়৪৫ জন করোনা আক্রান্তদের বাড়িতে দু’বেলা পৌঁছে যাচ্ছে গরম গরম রান্না খাবার। কোলাঘাট বাজারে এক স্বেচ্ছাসেবী সংস্থা “কোভিড কিচেন ” নামে বিনা মূল্যে ৭ই মে থেকেএই পরিষেবা চালু করেছে।
করোনার প্রাণঘাতি ঢেউয়ের ধাক্কায় বেসামাল সারা দেশ। এই জেলার কোলাঘাটের অবস্থাও বেশ আশঙ্কাজনক। প্রায় প্রতি গ্রামে কোভিড পেসেন্ট।এলাকায় মৃত্যু ১৭জনের। বেশকিছু পেসেন্ট বিভিন্ন হাসপাতালে ভর্তি আবার বেশিরভাগ ঘরেই চিকিৎসাধীন।
সমস্যা হল, এমন কিছু বাড়ি আছে, যাদের সবাই আক্রান্ত, আবার অনেক পেসেন্টের বাড়িতে রান্না করাই সম্ভব নয়। কোলাঘাট বাজারের এই প্রতিষ্ঠানটি “কোভিড কিচেন ” নামে বাড়ি বাড়ি 
আমলহান্ডা, আশুরালী, বাড়বড়িশা গ্রামের এই পরিষেবা প্রাপ্ত করোনা আক্রান্তরা একবাক্যে জানিয়েছেন , পাড়ার অনেকে যখন ভয়ে কাছে ভীড়ছে না তখন এই পরিষেবা তাদের কেবল পেট ভরছে নয় – মনেও সাহস জুগিয়েছে।
