
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এ করোনা রোগীর স্বাস্থ্য পরিষেবা দানের জন্য মকরামপুর ‘ক্লাব অভিযাত্রী’ পরিচালনায় ১৮ – শয্যা বিশিষ্ট ‘সেফ হোম’,এর উদ্বোধন হয় সোমবার। ১৭ই মে ফিতা কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই হোমের উদ্বোধন করেন পাটশপুরের বিধায়ক উত্তম বারিক,সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, বিডিও পারিজাত রায়, জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস, বি এম ও এইচ শুভজিৎ বাগ, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পীযুষ কান্তি পন্ডা, কর্মাধ্যক্ষ মুক্তি বেরা, আহাদ আলি সহ সমস্ত কর্মাধ্যক্ষ।
এই সেভ হোমটি মকরামপুর স্নেহলতা বালিকা বিদ্যালয়ে।এখানে অক্সিজেন, থাকা, খাওয়া ও ডাক্তারের সু-বন্দোবস্ত থাকছে। প্রশাসনিক ব্যবস্থাপনায় পটাশপুর-১ পঞ্চায়েত সমিতি। আগামী কাল থেকে প্রয়োজনে এই সেভ হোমে রোগীদের আনা হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি বেরা।
