গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা এস এস বি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার। রক্তদাতাদের হাতে গোলাপ তুলে উৎসাহিত করে শিবিরের উদ্বোধন করেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শতদল বেরা, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি আবেদ আলী এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ-সভাপতি উদয় পাল, এগরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর হরিপদ বেরা,শহর মহিলা নেত্রী কবিতা প্রধান, শাখা সংগঠনের সেক সুরজ আলি, টাউন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বলরাম শ‍্যামলপ্রমুখ। স্বাগত ভাষণদেন এগরা কলেজ ইউনিট প্রেসিডেন্ট পিকু জানা। শিবিরে ৪৭ জন ছাত্র ছাত্রী রক্ত দান করে। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব‍্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। উদ্বোধক তার বক্তব্যে বলেন- এমন গরমে ও করোনা আবহে রক্তদান শিবির এমনিতেই কম হওয়ায় ব্লাড ব‍্যাঙ্ক গুলিতে চরম রক্ত সংকট। এদিকে থ‍্যালাসেমিয়া রোগীদের নিত্য দিনের চাহিদা মেটাতে হিম সীম অবস্থা ব্লাড

    ব‍্যাঙ্ক গুলির।এমন সময় এগরা কলেজ ছাত্র ইউনিট এগিয়ে এসে মহতি উদ্যোগ গ্ৰহন করেছে যা প্রসংশার দাবি রাখে। সমাজ গঠনে ছাত্র যুব যুবাদের বিরাট ভূমিকা রয়েছে যা অস্বীকার করার নয়। সব সরকার করে দেবে এমন ধারণা করে বসে না থাকা ভাল। আবার অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে, রক্তদান করলে তার শরীর দুর্বল হয়ে যাবে ।মনে রাখতে হবে নির্দিষ্ট দিন পরে আপনাতেই শরীরে রক্ত নষ্ট হয়, আবার ধারাবাহিক ভাবে শরীরে তা তৈরীও হয়। এখানে ও অনেকেই আছেন যারা জীবনে বহু বার রক্ত দিয়েছেন নির্দিধায়, কখনো অসুবিধার সম্মুখীন হয়নি। ছাত্র দের পঠন পাঠনের পাশাপাশি সমাজ গঠনে ও এগিয়ে আসার আহ্বান জানান। এমন ভালো কাজে তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ ইউনিট সম্পাদক অশোক মাইতি।এদিন কলেজ প্রাক্তনীদের সবুজায়ন ও পরিবেশে অক্সিজেন ঘাটতি পূরণের লক্ষ্যে বৃক্ষরোপণ হয়। ৫১টি
      গাছের চারা রোপন হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায় তরুণ কুমার মাইতি। সঙ্গে কলেজ অধ‍্যক্ষ ড:দীপক কুমার তামিলি, কলেজ প্রাক্তনী তারকেশ্বর থানার আই সি শৈলেন্দ্র উপাধ‍্যায়, কলেজ অধ্যাপক গৌতম আচার্য, সৌরভ বোস, কলেজ শিক্ষা কর্মী উদয় পাল, লক্ষণ প্রধান, শিবু মাইতি, সওদাগর মাইতি প্রমুখ। শেষে উপস্থিত সকলকে এই পর্বে ধন্যবাদ জানান প্রাক্তনী সংগঠনের সম্পাদক সৌগত সা
      উ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *