গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর আড়গোয়াল পল্লশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে করোনা প্রতিরোধে এলাকা স‍্যানিটাইজ করা হয় বুধবার। সমিতির হেড অফিস, আড়গোয়াল বাজারস্থিত ব্রাঞ্চ অফিস, পল্লীশ্রী কৃষাণ সেবা কেন্দ্র, আড়গোয়াল বাজার, ও আড়গোয়াল মংরাজ বাজার এলাকা কোভিড প্রতিরোধে স‍্যানিটাইজ করা হয়। স‍্যানিটাইজ করা হয় সমিতির পেট্রলপাম্প এলাকা পর্যন্ত। স‍্যানিটাইজেশন কালে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক রৈবত আচার্য, ডাইরেক্টর দীপক দাস, গৌরহরি জানা, প্রাক্তন গ্ৰাম প্রধান শিবানী নন্দ গোস্বামী, ম‍্যানাজার চিত্তরঞ্জন নায়ক সহ সমস্ত কর্মচারী বৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমিতির সম্পাদক সমবায়ী রৈবত আচার্য জানান সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মে সমিতি যুক্ত, কৃষক ও কৃষির মানোন্নয়নে সমিতি সর্বদা সচেষ্ট । গত বছর করোণা পরিস্থিতিতে সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা  দিয়ে সরকারের পাশে থেকেছি

    । সেই ধারাবাহিকতা রক্ষায় এবারও পরিস্থিতি মোকাবেলায় সমিতি মাঠে নেমেছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *