গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-২এর পানিপারুল পঞ্চায়েতে উন্নয়ণীসভা ও বিধায়ক সম্বর্ধধনা হয় আজ বুধবার। সভায় নব নির্বাচিত বিধায়ক তরুণ কুমার মাইতি, নবাগত বিডি ও কৌশিক রায় ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে পঞ্চায়েতের পক্ষে সভার সভাপতি পঞ্চায়েত প্রধান রঞ্জিতা

    প্রধান পুষ্পস্তবক, উত্তরীয়,মানপত্র ও স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। সভায় নির্বাচনের কারনে থমকে যাওয়া উন্নয়নে গতি আনতে নতুন পরিকল্পনা গ্ৰহন, সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আশু কর্তব‍্য নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত এলাকার শিক্ষা ,স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি , সেচ, ত্রাণ নিয়ে সার্বিক আলোচনা হয়। বিধায়ক সহ ‌ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্য, স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ আরতি মুন্ডা, পঞ্চায়েতের এক্সিকিউটিভ রাধাশ‍্যাম দীক্ষিত সহ সমস্ত পঞ্চায়েত কর্মচারী ব্লকের ইঞ্জিনিয়ারগণ উপস্থিত ছিলেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *