
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এ প্রত্যহ যে ভাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদবিগ্ন পঞ্চায়েত সমিতি ও বি ডি ও সেফ হোম চালু নিয়ে বৈঠক করেন আজ বুধবার। সভায় বি ডি ও শঙ্কু বিশ্বাস করোনা সংখ্যাতত্ত্ব দিয়ে জানান ব্লকে এপর্যন্ত আক্রান্ত-২৯৫, সুস্থ্য হয়েছেন-১৬৯, চিকিৎ সাধীন-১২৪, মৃত-২। বিধায়ক উত্তম বারিক এমন পরিস্থিতিতে প্রয়োজনে স্বেচ্ছাসেবী সংস্থা গুলির সাহায্য নেওয়া যায় কি না দেখা। পর্যালোচনান্তে স্থির হয় প্রাথমিক ভাবে বাগমারী নারীকল্যাণ শিক্ষাসদনের গার্লস হোস্টেলে শুক্রবার থেকে সেফ হোম চালু হবে। এই দু দিনের মধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করা হবে।
সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, বি এইচ এম ও গৌরাঙ্গ শীল, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাদক্ষ মৃণালকান্তি দাস, প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ স্বপন কুমার মাইতি, অমিত মন্ডল, বিজনবন্ধু বাগ ব্লকের সমস্ত প্রধান ও পঞ্চায়েত প্রতিনিধিগণ।
