গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। করোনা মোকাবেলায় পথে নেমে বাজারে বাজারে সচতনতা প্রচার এগরা বিধায়কের। সঙ্গে পর্যাপ্ত স্বাস্থ্য কিট বিতরণ হয়। আজ বৃহস্পতিবার সকালে এগরা-১এর কুদি বাজার ও পথচারীদের উদ্দেশ্যে মাইক প্রচারের সঙ্গে সঙ্গে প্রয়োজন মত বাজারে মানুষের হাতে স‍্যানিটাইজার, সাবান, মাক্স তুলে দেওয়া হয়। আজ সকালে এই কর্মসূচিতে বিধায়ক তরুণ কুমার মাইতি সঙ্গে ছিলেন দলের এগরা-১ ব্লক সভাপতি বিজন বিহারী সাউ, দলের ছত্রী অঞ্চল সভাপতি সত্য চক্রবর্তী ও সহ সভাপতি স্বপন কুমার দাস, জেড়থান অঞ্চল সভাপতি শান্তনু মাইতি,ছত্রী পঞ্চায়েত প্রধান আশীষ প্রধান ও উপ- প্রধান ধনঞ্জয় জানা, কর্মাধ্যক্ষ সুমিতা মান্না, দলের সংখ্যালঘু সভাপতি আয়ুব খান, তরুণ কর মহাপাত্র প্রমুখ।বিধায়ক করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি মাক্স পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ভীড় এড়িয়ে চলার পরামর্শ দেন। এ দিন

    কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান দলের ব্লক সভাপতি জেড়থান পঞ্চায়েতের উপ প্রধান বর্ষীয়ান রাজনীতিক বিজনবিহারী সাউ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *