
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২ খড়াই দলীয় কার্যালয়ে খাড় অঞ্চল তৃণমূলের পর্যালোচনা সভা ও বিধায়ক সম্বর্ধনা জ্ঞাপন হয় বুধবার। নবনির্বাচিত বিধায়ক উত্তম বারিককে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন পঞ্চায়েত প্রধান দিপালী মাইতি ও উপপ্রধান অশোক মাইতি, অনুরূপভাবে দলের পক্ষ থেকে উপহার সামগ্ৰী তুলেদেন অঞ্চল সভাপতি বিষ্ণুপদ নায়ক ও সহ সভাপতি গনেশচন্দ্র পয়ড়্যা। অংশগ্রহণ করেন দলের ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্য সদসা ও অঞ্চল সভাপতি ও কর্মকর্তাগন। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি মৃনাল কান্তি দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, দলের সহ-সভাপতি স্বপন কুমার মাইতি প্রমুখ। বিধায়ক তার বক্তব্য করোনা পরিস্থিতি মোকাবেলায় দলের সমস্ত কর্মীকে ও নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এলাকার সমনভাবাপন্ন ক্লাবগুলিকে পরিস্থিতি মোকাবেলায় পাশে নেওয়ার পরামর্শ দেন। নির্বাচিত পঞ্চায়েতকে সংসদ এলাকার প্রতিটি মানুষের খবরা খবর নিতে পরামর্শ দেন এবং কোভিড আক্রান্তদের থেকে দূরে নয় কত তাড়াতাড়ি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তার উদ্যোগের পরামর্শ দেন।
