
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কের রক্তহীনতা কাটিয়ে থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করে বৃহস্পতিবার। ফিতা কেটে এবং প্রথম রক্তদাতা অমর্ষি-১ পঞ্চায়েত প্রধান স্বরূপ আদকের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন এলাকার নব নির্বাচিত বিধায়ক উত্তম বারিক, সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা ,জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস। উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ সেখ আহাদ আলী, মুক্তি বেরা, লক্ষণ পাল, কাকলি মন্ডল, প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহাপাত্র প্রমুখ। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক ২৫ জন রক্ত দাতার রক্ত সংগ্রহ করেন। করোনা কালে অল্প সময়ের ব্যবধানে ২৫ জন রক্তদাতা সহযোগিতা করে শিবির সুসম্পন্ন করায় কর্মকর্তাদের উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পীযূষ পন্ডা।
