গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। পানিপারুল স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন  আয়োজিত তিন দিনের করোনা সচেতনতা ও স্বাস্থ্য কিট বিতরণ শিবিরের শুভ সূচনা হয় শুক্রবার।  এ দিন সকালে পানিপারুল বাসস্ট্যান্ডে আয়োজিত এই সচেতনতা শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি, সঙ্গে উপস্থিত এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান  রঞ্জিতা প্রধান প্রমুখ। সভায় পৌরোহিত‍্য করেন আয়োজক সংস্থা সভাপতি মনোরঞ্জন মন্ডল ।উদ্বোধক তাঁর বক্তব্যে করোনা প্রতিরোধে মাক্স, স‍্যানিটাইজার ও সাবান ব‍্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন এবং  তিনি এই শতর্কী করনের স্বাস্থ্য সম্মত ব‍্যাখ‍্যা ও উপস্থাপন করেন।  স‍্যানিটাইজার কেনার সামর্থ না থাকলে সাবান ব্যবহারের ও পরামর্শ দেন। এ দিন সংস্থার পক্ষে পথচারী ও বাজারমুখী  মাক্স হীন দের ৫০০ জনকে মাক্স ও স্যানিটাইজার এবং সাবান দেওয়া হয় ।এমন সচেতনতা শিবির রবিবার পর্যন্ত চলবে বলে আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ইন্দু ভুষণ প্রধান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার সম্পাদক পূর্ণচন্দ্র জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *