
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতের বাগমারী নারীকল্যাণ শিক্ষা সদনের গার্লস হোষ্টেলে পঞ্চায়েত সমিতির পরিচালিত সেফ হোমের উদ্বোধন হয় শুক্রবার। উদ্বোধন করেন নব নির্বাচিত বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন বিডিও শঙ্কু বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, বি এম ও এইচ গৌরাঙ্গ শীল, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাস, শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান গৌতম কুমার জানা ও উপ প্রধান ড:দীলিপ রায়, প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ স্বপন কুমার মাইতি প্রমুখ। উদ্বোধক শ্রী বারিক জানান পঞ্চায়েত সমিতি পরিচালিত এই সেফ হোমে আপাতত ২৪ জন পেসেন্টের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, পরে প্রয়োজন মত সংখ্যা বাড়ানো হবে। উদ্বোধন কালে ছিলেন তিন পঞ্চায়েত প্রধান মথুরা’র অমিত কুমার মন্ডল,আড়গোয়াল এর মৌমিতা সর্দার পাল ও সাউৎখন্ডের বিজনবন্ধু বাগ, ছিলেন পঁচেটের উপ প্রধান প্রনব কর ও খাড় পঞ্চায়েতের উপ প্রধান অশোক মাইতি। ডাক্তার শীল জানান উপসর্গ হীন করোনা আক্রান্তদের এই নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি জানান এই সেফ হোমের খাওয়া দাওয়া সহ ব্যায় ভার পঞ্চায়েত সমিতির। তিনি কোভিড মোকাবেলায় ব্লকের সংশ্লিষ্ট ৭ পঞ্চায়েতের উপস্থিত প্রতি নিধিদের সহায়তা কামনা করেন। স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন, তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
