
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশ ভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন রাজ্যের প্রাক্তন সমবায়মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর। বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এস আহমেদ এক নির্দেশিকায় ১২ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান করেছেন অধ্যাপক জ্যোতির্ময় কর কে। সংস্থার সহ-সভাপতি রয়েছেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ কুমার জানা। অন্যান্য সদস্য রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি, টুরিজুম ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, পূর্ব মেদিনীপুর জেলা শাসক, জেলা পুলিশ সুপার, কাঁথি মহকুমা শাসক, পাওয়ার ডেভলপমেন্ট অফিসার পূর্ব মেদিনীপুর, এক্সিকিউটিভ দীঘা শঙ্করপুর ডেভলপমেন্ট অথরিটি। প্রসঙ্গত এর আগে এই দায়িত্বে ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি মৎস্য মন্ত্রী হওয়ায় সেই দায়িত্বে সরকার অধ্যাপক জ্যোতির্ময় করকে বসালেন। জ্যোতির্ময় করের মত প্রবীন রাজনীতিককে আনায় খুশির মেজাজ এলাকা জুড়ে। অধ্যাপক কর রাজ্য রাজনীতি তে অধিকারী বিরোধী বলে এবং অখিল গিরি শিবিরের লোক বলে পরিচিত।
